ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৬ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২০:১৩
চলমান বার্তা:
রানীনগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৪  (ভিজিটর : )

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ৩১ দফা কর্মসূচি প্রচারে নওগাঁর রানীনগরে লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ত্রিমোহনী হাটে বিএনপি নেতা ও নওগাঁ-৬ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ (এ্যাব) এর ঢাকা বিভাগীয় যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ফজলে রাব্বী রনি এ লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) ঢাকা বিভাগের কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আবিদ কামাল, নওগাঁ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রানা সহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণকালে ইঞ্জিনিয়ার রনি বলেন, “জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন গঠন এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনসহ জনগণের আকাঙ্ক্ষা পূরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। দেশকে রক্ষায় এই কর্মসূচি বাস্তবায়নের বিকল্প নেই।”

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।