ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৮ মে ২০২৬ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬, ২২:৫০
চলমান বার্তা:
শহিদুল আলমের বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১৪:৪০ আপডেট: ০৮.১০.২০২৫ ১৯:৫০  (ভিজিটর : )

গাজা অভিমুখী কনশানস নৌযান থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। তার আটকের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি শহিদুল আলমের বিষয়ে বার্তা দেন।

পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, আমি সরকারকে শহিদুল আলমের নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

এর আগে বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় শহিদুল আলম জানান, সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং ইসরাইলের দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে।

তিনি ভিডিও বার্তার ক্যাপশনে লেখেন, ‘আমি শাহিদুল আলম, বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তা হলে আমরা সমুদ্রপথে আটকানো হয়েছি এবং আমাকে ইসরাইলের অভিযান বাহিনী ধরে নিয়ে গেছে, যারা গাজায় গণহত্যা চালাচ্ছে, যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা রয়েছে। আমি আমার সব সাথী ও বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি—ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই চালিয়ে যেতে থাকুন।’

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
 জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg