ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৬ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২০:১৩
চলমান বার্তা:
এমরান সালেহ প্রিন্স
‘জুলাই সনদ খালেদা জিয়ার ভিশন ও তারেক রহমানের ৩১ দফার প্রতিফলন’
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১৮:২২  (ভিজিটর : )

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রণীত জুলাই সনদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন। জনগণের রায় নিয়ে সরকার গঠন করে বিএনপি ফ্যাসিবাদ ও বৈষম্যহীন সাম্য, মানবিক, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে।

শুক্রবার সকালে ধোবাউড়া সদরে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে ধোবাউড়া ট্রাইবাল অ্যাসোসিয়েশন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় গারো, হাজং জনগোষ্ঠীর নেতারা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

এমরান সালেহ প্রিন্স ধৈর্যসহকারে তাদের বক্তব্য শোনেন এবং আগামী দিনে বিএনপি ক্ষমতায় এসে পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ মোতাবেক সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, জীবনধারা রক্ষা এবং তাদের সমস্যা সমাধানে পৃথক অধিদফতর প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, ধোবাউড়া ও হালুয়াঘাটে গারো, হাজংদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বিকাশ তুলে ধরতে পৃথক জাদুঘরসহ তাদের নিরাপত্তা, মর্যাদা প্রতিষ্ঠা এবং গির্জা, মন্দির, খেলার মাঠ, রাস্তা, সেতু সংস্কার এবং সাংস্কৃতিক একাডেমি কার্যকর করা হবে। একই সঙ্গে এসব জনগোষ্ঠীর বেকারদের কর্মসংস্থান করা হবে। নারীদের প্রশিক্ষণ দিয়ে তাঁত শিল্প গড়ে তোলা হবে। গারো, হাজংদের বৈচিত্র্যময় জীবন এবং পাহাড় ও বনাঞ্চলে জীব বৈচিত্র্য রক্ষা করে পর্যটকদের আকর্ষণ করতে ‘সাফারি পার্ক ও পর্যটন এলাকা’ গড়ে তোলা হবে।

মতবিনিময় সভায় বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যা সমাধানে বিএনপি আমলে রাষ্ট্র তাদের পাশে থাকবে।

তিনি বলেন, সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, বৃহৎ বা ক্ষুদ্র নয়, সব জনগোষ্ঠী এক এবং অভিন্ন, সবাই আমরা বাংলাদেশি।

ধোবাউড়া ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শামুয়েল চিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়- জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদক, সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমির পরিচালক প্রকৌশলী প্রলয় স্নাল, কেন্দ্রীয় ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিপুল হাজং, হালুয়াঘাট ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুব্রত রেমা, ফুলপুর ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রশান্ত কুমার সিংহ, জাতীয় হাজং সমিতির সাধারণ সম্পাদক নয়ন হাজং রনি বক্তব্য রাখেন।
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।