ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন চান্দিনায় বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে চান্দিনা উপজেলা পরিষদ চত্বর থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে চান্দিনা বাজার হয়ে পালকি সিনেমা হলের সামনে গিয়ে কর্মসূচি শেষ হয়। পরে তিনি নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিইএব)-এর মহাসচিব কাজী সাখাওয়াত হোসেন বলেন, আগামী সংসদ নির্বাচনে আমি দল থেকে মনোনয়ন প্রত্যাশী। ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীদের ইচ্ছার প্রতিফলন ঘটবে বলে আশা করি। অতীতে অনেকে চান্দিনা বিএনপিকে বিভক্ত করার চেষ্টা করেছে, কিন্তু আমরা দলের জন্য সবসময় নিবেদিত। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করবেন, আমরা তার পক্ষেই কাজ করবো।
গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, কাতার বিএনপির যুগ্ম-সম্পাদক বাবুল গাজী, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ রেজাউল আলম সোহেল, কুমিল্লা উত্তর জেলা তাঁতীদলের সদস্য সচিব জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক খোকন পাটোয়ারী, সাবেক যুবদল নেতা খোকন মেম্বার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা কামাল, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আবুল বাশার মেম্বার, সদস্য সচিব জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কামাল প্রধান, পৌর তাঁতীদলের আহ্বায়ক বাদল সরকার, যুবদল নেতা শফিউল্লাহ মেম্বার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য নাইমুল ইসলাম তন্ময়, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালেকুজ্জামান শুভ প্রমুখ।
প্রতিনিধি/একে