ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৬ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২০:১৩
চলমান বার্তা:
চান্দিনায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা
কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা)
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ১২:৫৩  (ভিজিটর : )

কুমিল্লার চান্দিনায় বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) বিকেলে দোল্লাই নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। 
সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আ ন ম ইব্রাহীম খলিলুর রহমান (ভিপি ইব্রাহীম)। 

তিনি বলেন, যারা স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি, যারা এর বিরোধিতা করেছে—তারা আজ সংস্কারের নাম করে ক্ষমতায় যেতে চায়। আমাদের কৃষকরা ধানের শীষ ফলায়, আর আমরা যদি বিএনপির ধানের শীষকে শক্তভাবে আঁকড়ে ধরি, তাহলে আগামীতে এ দেশের প্রধানমন্ত্রী হবেন দেশনায়ক তারেক রহমান। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির।
বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের ক্ষুদ্র ও কুটিরশিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক মো. সফিকুল ইসলাম ও নুরুল ইসলাম ভূঁইয়া।

আলোচনা সভা শেষে দোল্লাই নবাবপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, কাতার বিএনপির যুগ্ম-সম্পাদক বাবুল গাজী, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ রেজাউল আলম সোহেল, কুমিল্লা উত্তর জেলা তাঁতীদলের সদস্য সচিব জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক খোকন পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহজালাল প্রধান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা কামাল, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আবুল বাশার মেম্বার, সদস্য সচিব জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কামাল প্রধান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক যোবায়ের আহম্মেদ সুমন, পৌর তাঁতীদলের আহ্বায়ক বাদল সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য নাইমুল ইসলাম তন্ময় এবং মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক খালেকুজ্জামান শুভ প্রমুখ।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।