ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২২ জুলাই ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২০:১৩
চলমান বার্তা:
সাঁজালের আগুনে পুড়ল ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু
চট্টগ্রাম অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১৪:২৮  (ভিজিটর : )

চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া সাঁজালের আগুনে গোয়ালঘরসহ তিনটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে।

বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বোয়ালখালী উপজেলার ১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গা এলাকায় নরেশ মেম্বারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে নরেশ মেম্বারের বাড়ির বাসু চৌধুরী ও যিশু চৌধুরীর মাটির তৈরি বসতঘর এবং কৃষ্ণ কিশোরের গোয়ালঘরসহ বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। গোয়ালঘরে থাকা তিনটি গরু আগুনে দগ্ধ হয়ে মারা গেছে।

তিনি আরও জানান, মশা তাড়ানোর জন্য গোয়ালঘরে জ্বালানো সাঁজাল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় আনুমানিক চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পরপরই বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।