ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৯ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২০:৩৪
চলমান বার্তা:
নওগাঁয় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১৫:০৩  (ভিজিটর : )

সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) রাতে নওগাঁ শহরের ৮ নং ওয়ার্ড খিদিরপুর এলাকায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, নওগাঁ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম ধলু।

আব্দুল মোতালেব তালুকদার এর সভাপতিত্বে এবং নওগাঁ পৌর যুবদলের যুগ্ম- আহ্বায়ক শামীনূর রহমান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, খাইরুল আলম গোল্ডেন, নওগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাসান ইমাম তমালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

এ সময় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশ গঠনে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।