ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৭ মে ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬, ৬:২৮
চলমান বার্তা:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাত কিলোমিটার যানজট
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৪৭ আপডেট: ১৮.০২.২০২৬ ১৭:২০  (ভিজিটর : )

যানবাহনের বাড়তি চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘ সময় ধরে যানবাহন একই স্থানে আটকে রয়েছে বলে জানা গেছে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার পর হতে এ যানজটের সৃষ্টি হয়। 

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মৌচাক হতে মদনপুর পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যার ফলে যাত্রী এবং পরিবহণ চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 

পেয়ার আলী নামের এক যাত্রী জানান, গাড়িতে উঠার পর শিমরাইল বাসস্ট্যান্ডের সামনেই প্রায় ৫০ মিনিট ধরে আছি। মাত্র দেড় ঘন্টার পথে যানজটের কারণে কয় ঘণ্টা লাগবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন  তিনি। 

আঞ্চলিক বাসের দুজন চালক জানান, সড়কে তুলনামূলক গাড়ির বেশি চাপ রয়েছে অবং মদনপুরের এশিয়ান হাইওয়েতে যানজট থাকায় এ যানজট সৃষ্টি হয়েছে।  

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি শাহাবুর বলেন, গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজট সৃষ্টি হয়েছে। মূলত মদনপুর হয়ে যাওয়া এশিয়ান হাইওয়ের সড়কের সংস্কার কাজ চলমান থাকায় ওই সড়ক দিয়ে ধীর গতিতে গাড়ি পারাপারে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। 

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg