রমজান উপলক্ষে আয়োজিত ক্যাশ রেমিট্যান্স উৎসবে প্রথম মোটরসাইকেল জিতেছেন মুন্সিগঞ্জ জেলার শাবনুর খাতুন। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে প্রবাস থেকে পাঠানো রেমিট্যান্সের সুবাদে তিনি এ পুরস্কার অর্জন করেন।
জানা গেছে, ব্রুনাই প্রবাসী মোহাম্মদ আতিকের পাঠানো রেমিট্যান্স গ্রহণের পর ব্যাংকের নিমতলা শাখার গ্রাহক শাবনুর খাতুন ডিজিটাল র্যাফেল ড্র’র মাধ্যমে প্রথম মোটরসাইকেলের বিজয়ী হন।
রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ডিজিটাল র্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম, মো. মোতাহার হোসেন মোল্লা, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন এবং রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার।
উল্লেখ্য, রমজান উপলক্ষে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স প্রেরণকারীদের জন্য ডিজিটাল র্যাফেল ড্র’র আয়োজন করা হয়েছে। প্রতি ব্যাংকিং কর্মদিবসে (রোববার থেকে বৃহস্পতিবার) একটি করে মোট ২০টি মোটরসাইকেল উপহার দেওয়া হবে। পাশাপাশি রেমিট্যান্স গ্রাহকদের জন্য থাকছে কমন গিফট উপহার। আগামী ১৮ মার্চ পর্যন্ত এ বিশেষ অফার কার্যকর থাকবে।
দেশবার্তা/একে