ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ২৯ মে ২০২৬ | ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ২২:১৯
চলমান বার্তা:
শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১৯:২৪  (ভিজিটর : )
মো. আমিরুল হক, সভাপতি, চট্টগ্রাম চেম্বার

মো. আমিরুল হক, সভাপতি, চট্টগ্রাম চেম্বার

 ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামে সময়মতো কোরবানির বর্জ্য অপসারণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করায় সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
শুক্রবার (২৯ মে) এক বিবৃতিতে তিনি বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামের পশুর হাটগুলোতে এবার বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তারা নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরতে পেরেছেন।


তিনি বলেন, জনসাধারণের দুর্ভোগ কমাতে যানজট নিরসনে ট্রাফিক বিভাগ দক্ষতার পরিচয় দিয়েছে, যা অবশ্যই প্রশংসার দাবিদার।

চেম্বার সভাপতি আরও বলেন, কোরবানির সময় সবচেয়ে বেশি চামড়া সংগ্রহ করা হয়।

তাই সময়মতো চামড়া প্রক্রিয়াজাত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রেও চামড়া ব্যবসায়ীরা সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে আমরা দেখেছি।
কোরবানির বর্জ্য দ্রুত অপসারণকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন মাত্র ছয় ঘণ্টার মধ্যে নগরের সম্পূর্ণ বর্জ্য অপসারণ করেছে। এ জন্য মেয়র ডা. শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আমিরুল হক। তিনি বলেন, ঈদুল আজহায় বেশিরভাগ মানুষ গ্রামের বাড়িতে চলে যাওয়ায় নগর অনেকটাই ফাঁকা হয়ে পড়ে। তবে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নগরের নিরাপত্তায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, এবারও নগর পুলিশের পক্ষ থেকে ঈদকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের দিন নগরীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করি, ঈদ ছুটির পুরো সময়জুড়ে এ ধারা অব্যাহত থাকবে।
দেশবার্তা/এএ/এসবি
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর  মৃত্যু
শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
 শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg