ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ২৯ মে ২০২৬ | ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ২৩:১৭
চলমান বার্তা:
চট্টগ্রামে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ২৩:১৭ আপডেট: ২৯.০৫.২০২৬ ০:২১  (ভিজিটর : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে ঈগল পরিবহনের একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩ জন। 

বুধবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বেল্লাপাড়া ক্রসিংয়ের তালতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

ঘটনাস্থলে উপস্থিত ক্রসিং পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পরিতোষ জানিয়েছেন, দুর্ঘটনায় অন্তত ১২ জনের অবস্থা অত্যন্ত গুরুতর ছিল, তাদের মধ্যে ৩ জন মারা যান।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী তারেক জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈগল পরিবহনের বাসগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে। রাত সাড়ে ৮টার দিকে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়। এতে উভয় গাড়ির যাত্রীরা গুরুতর আহত হন।

যাত্রীদের অবস্থা বর্ণনা করে তারেক বলেন, ‘সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুই বাহনের যাত্রীরাই গুরুতর আহত হয়েছেন। বিশেষ করে লেগুনার যাত্রীদের অবস্থা বেশি আশঙ্কাজনক।’

স্থানীয়দের উদ্ধার তৎপরতা ও পুলিশের বক্তব্য অনুযায়ী- দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

ক্রসিং পুলিশ ফাঁড়ির কর্মকর্তা হেলাল উদ্দীন জানান, বেল্লাপাড়া এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।

দুর্ঘটনার তীব্রতা উল্লেখ করে তিনি বলেন, ‘বেল্লাপাড়া এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার কার্যক্রম চলছে। অসংখ্য মানুষ আহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।’

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg