ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ২৯ মে ২০২৬ | ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ২৩:১৭
চলমান বার্তা:
সাফে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ২২:৪২  (ভিজিটর : )
শুরুতেই গোল করে এগিয়ে দেন আনিকা। বাফুফে

শুরুতেই গোল করে এগিয়ে দেন আনিকা। বাফুফে

নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার মিশনে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ভারতের গোয়ায় উদ্বোধনী ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারানোর পাশাপাশি সেমিফাইনালও নিশ্চিত করেছে তারা। 

অথচ তিন দলের ‘বি’ গ্রুপে ভারত এই মালদ্বীপকেই ১১-০ গোলে বিধ্বস্ত করেছে। বাংলাদেশ ম্যাচের আগে এর চেয়ে বেশি গোল করার হুঙ্কার দিলেও খেলাতে মন ভরাতে পারেনি, জিততে ঘাম ঝরাতে হয়েছে। একটা পর্যায়ে তো স্কোর লাইন ২-২ করে ভড়কে দিয়েছিল মালদ্বীপ। শেষ পর্যন্ত অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে লাল-সবুজ দল। 

শুরুতে একাদশে বড় চমক দেখান কোচ পিটার বাটলার। গত সাফের সর্বোচ্চ গোলদাতা তহুরা খাতুনকে বাইরে রেখে অ্যাটাকিং মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকাকে স্ট্রাইকার হিসেবে খেলান। যিনি কোচের আস্থার প্রমাণ দেন ১১ সেকেন্ডেই! কিক অফের পর দ্রুততম গোল করে দলকে এগিয়ে দেন তিনি। তার পর ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল বেশ কয়েকবার। 

কিন্তু লাল-সবুজরা সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ৩৪ মিনিটে স্কোর ২-০ করেছেন উমেলাহ মারমা। যদিও এই অর্ধের শেষ দিকে স্কোর ২-১ এ নামিয়ে আনে মালদ্বীপ। ৪১ মিনিটে গোল করেন মালদ্বীপের মারিয়াম নুরা। 

বিরতির পর তো বাংলাদেশ শিবিরে ভয়-ই ধরিয়ে দেয় তারা। আমিনাত ফাজলার গোলে স্কোরে ২-২ সমতা আনে মালদ্বীপ। তাতে ড্রয়ের শঙ্কাও জাগে। শেষ পর্যন্ত অবশ্য তেমন কিছু হতে দেয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৬৪ মিনিটে দুর্দান্ত এক গোলে বাংলাদেশকে আবার এগিয়ে নেন সুরভী আকন্দ প্রীতি। তার পর শেষ দিকে যোগ করা সময়ে ঋতুপর্ণার ফ্রি কিক থেকে কোহাতি হেড করে জাল কাঁপালে স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এখন বাংলাদেশ শেষ ম্যাচে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে রোববার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg