ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১১ জুলাই ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ০:০৮
চলমান বার্তা:
জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন, অভিযুক্ত সাবেক শিক্ষার্থী পলাতক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৪১  (ভিজিটর : )

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ব্ল্যাকমেইল করে বাসায় নিয়ে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়েরই এক সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে।

ভুক্তভোগী পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের ৫৩ ব্যাচের এক ছাত্রী এবং অভিযুক্ত তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের ৪৪তম আবর্তনের (সাবেক) শিক্ষার্থী। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অভিযুক্ত ব্যক্তি হলের সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রীকে ইসলামনগর এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে ছাত্রীর মুখে টেপ পেঁচিয়ে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয় এবং এক পর্যায়ে তার হাতে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়া হয়। 

এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সাহায্য চান। পরে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে জাবি মেডিকেল সেন্টার এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এই ঘটনায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আজ মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

অভিযুক্ত তরিকুল জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আব্দুর রশিদের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

বর্তমানে ভুক্তভোগী ছাত্রী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর বিভাগীয় শিক্ষক ও সহপাঠীরা অভিযুক্ত তারিকুলের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।