ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১১ জুলাই ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ০:০৮
চলমান বার্তা:
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১৭:৫৯ আপডেট: ১০.০৭.২০২৬ ২১:২৪  (ভিজিটর : )

সারাদেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০১ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১০ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ জনে। এর মধ্যে সন্দেহজনক হামে মোট ৬৫৭ জন শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ল্যাব টেস্টে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ১২৮ জন। গত ১৫ মার্চ থেকে ১০ জুলাই পর্যন্ত দেশে নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩ হাজার ৩২৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে, তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ১০ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৮৩১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৯ হাজার ২৩৪ জন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।