ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | ২১ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১:৩১
চলমান বার্তা:
পুতিনকে আন্তরিক শুভেচ্ছা
রাশিয়ার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানালেন মোদী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১৫:৫০  (ভিজিটর : )
ফাইল ছবি

ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি পুতিনের সঙ্গে খুব শিগগির বৈঠক হবে। রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী দানিন মাতুনোভ এর সঙ্গে এক বৈঠকে এসব বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের সংলাপ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এর আগে গত বছর ডিসেম্বরের ৫-৬ তারিখ দুই দিনের ভারত সফরে এসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের অংশ ছিল এই সফর। ওই সফরে পুতিনকে বিমানবন্দরে স্বাগত জানান মোদি। রুশ প্রেসিডেন্টকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে গীতা উপহার দেওয়া হয়।

ওই সফরে ভারত-রাশিয়া উভয় দেশই তাদের দীর্ঘদিনের “বিশেষ ও সুবিধাভুক্ত কৌশলগত অংশীদারিত্ব” পুনর্ব্যক্ত করেছিল। একই সঙ্গে উভয় দেশ পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার প্রতিশ্রুতি জানায়। 

দুই দেশের বাণিজ্য লক্ষ্য নির্ধারণ করা হয় যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারে পৌঁছানোর কথা জানানো হয়েছিল।

এছাড়াও শক্তি, শ্রম, স্বাস্থ্য ও অন্যান্য খাতে সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হয়। রাশিয়া ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। বাণিজ্য বৃদ্ধির জন্য সরলীকৃত পেমেন্ট ও লজিস্টিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
মধ্যপ্রাচ্যের সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোবে?
মধ্যপ্রাচ্যের সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোবে?
বাংলাদেশ সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে চায় ভারত
বাংলাদেশ সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে চায় ভারত
অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়
অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg