ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
নওগাঁয় শহীদ জিয়া প্রজন্ম দলের ১নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন
সভাপতি ওয়াহেদ, সম্পাদক আইয়ুব আলী
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১৩:০৭  (ভিজিটর : )

নওগাঁ জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের কোমাইগাড়ী ১নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টায় কোমাইগাড়ীতে এক আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ওয়াহেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইয়ুব আলী।

উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ হাসান লিপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ জিয়া প্রজন্ম দলের আহ্বায়ক মোঃ সুমন হোসেন, জেলা সদস্য সচিব সম্রাট, থানা শ্রমিক দলের নেতা মোঃ সাজু হোসেন, পৌর শাখার সভাপতি মোঃ চঞ্চল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রনি পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ সুইট হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মানিক আলী এবং সদর উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ মনিরুল হাসান রুবেলসহ জেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে তরুণ, উদ্যমী ও কর্মীবান্ধব নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মকে সংগঠিত করতে শহীদ জিয়া প্রজন্ম দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং নওগাঁ জেলার সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg