বন্ধন এসএসসি-৯৫ ব্যাচ, মাগুরা জেলা শাখার ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) রাত ৯টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভাপতি রাশেদুল ইসলাম রাখুর অনুমতিক্রমে সহ-সভাপতি শাহিনুর রহমান শিপলুর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। দপ্তর সম্পাদক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কাননের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সেক্রেটারি কামরুজ্জামান কল্লোল।
সভায় উপদেষ্টা মো. মফিজুর রহমান, আলী করিম, আবু সাঈদ, আইন বিষয়ক সম্পাদক এনায়েত করিম উন্মেষসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ খাইরুল আলম ইমন, যুগ্ম আহ্বায়ক মীর লিটন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যক্ষ শাহাবুদ্দিন সোহাগ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—খাইরুল ইসলাম, রকিবুল ইসলাম (মাখন), আবিদুর রহমান (বাবুল) ও মোস্তাফিজুর রহমান (রিপন)।
নবগঠিত আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন করে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রতিনিধি/আরএইচ