ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ইউনিয়ন গঠন প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১৯:৩৩  (ভিজিটর : )

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বিভক্তির প্রতিবাদে অবস্থান কর্মসূচিসহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করে এলাকাবাসী। দুপুর দুইটার দিকে বাসুদেব ইউনিয়নের লোকজন জেলা প্রশাসক কার্যালয়ে সামনে জড়ো হন। সেখানে তাঁরা বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ইউনিয়নের বিভক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করেন।

এসময় জেলা বিএনপির সাবেক প্রবাসী বিষয়ক সম্পাদক নুরুল হুদা সরকার,  মো. জাহাঙ্গীর আলম, বাসুদেব ইউনিয়নের মোর্শেদ মিয়া, খোকন মিয়া, হেলাল মিয়া, মারুফ মিয়া, জসিম উদ্দিন, সেলিম মিয়া, কামাল উদ্দিন খান, জসিম উদ্দিন, সোহেল রানা, নাজু মিয়া, জসিম উদ্দিন খান, মিজানুর রহমান, খায়রুল ইসলাম, বাসুদেব ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হান্নান খলিফা প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ।

অবস্থান কর্মসূচিতে ইউনিয়নের লোকজন জানান, আমরা সদরে আছি এবং সদরে থাকতে চাই। আমরা কোনো উপজেলার ভাড়াটে ভোটার হতে চাই না। এই ইউনিয়নকে কোনোভাবেই ভাঙতে দেয়া হবে। প্রয়োজনে আমরা রক্ত দিব। কোনো বিশেষ ব্যক্তির উদ্দেশ্যে একটি ইউনিয়নের ছয়টি গ্রামকে পৃথক করে নুতন ইউনিয়ন করে অন্য উপজেলার সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র সফল হতে দিব না। বিকেল সাড়ে তিনটার দিকে এলাকাবাসীর পক্ষে মো. জাহাঙ্গীর আলম ভৃঁইয়া নামে একজন ইউনিয়ন বিভক্তিতে আপত্তি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাসুদেব ইউনিয়নটি দীর্ঘ প্রায় ২০০ বৎসর যাবৎ বাসুদেব ইউনিয়ন পরিষদ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পরিচিত। ১৬টি গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়ন। ইউনিয়নের ৩৬ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আসছে। এটি সদর উপজেলার একটি অতি প্রাচীন ও জনবহুল স্বনামধন্য ইউনিয়ন। কিন্তু একটি কুচক্রী মহল জনগনের মতামত গ্রহন না করেই বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম-চান্দি, কোড়াবাড়ি, কোড্ডা, শ্যামনগর, বরিশল, বৈষ্ণবপুর বিভক্ত করে দুই ভাগে ভাগ করে বরিশল ইউনিয়ন নামে আরেকটি নতুন ইউনিয়ন গঠন করার পায়তারা করছে। সরেজমিনে তদন্ত না করে নিয়মভঙ্গ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাতারাতি একটি প্রতিবেদন তৈরি করে। ফলে ইউনিয়নের সকল জনগন ইউনিয়ন বিভক্তির বিরুদ্ধ সোচ্চার হয়। ইউনিয়নটি তিতাস নদীর পশ্চিমে অবস্থিত। ভৌগলিক ও আর্থ সামাজিক কারনে বাসুদেব ইউনিয়নটির বিভক্তিতে নারাজ সাধারণ জনগন।

জেলা বিএনপির সদস্য সদর উপজেলার কবির আহমেদ ভূঁইয়ার এক আবেদনের প্রেক্ষিতে গত ২৪ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব মো. সামিউল মাসুদ স্বাক্ষরিত এক চিঠিতে বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রামকে সমন্বয় করে আখাউড়া উপজেলার অধীনে 'বরিশল ইউনিয়ন' নামে নতুন ইউনিয়ন গঠনের নির্দেশ দেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg