সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানীর শান্তিনগর এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পাঁচানীর শান্তিনগর এলাকার নিয়ন্ত্রণ ধরে রাখতে ও পূর্ব শত্রুতার জেরে দীর্ঘদিন ধরে রাসেল ও আব্দুল হামিদ গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় সকালে দু’পক্ষের সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়।
পরে রাসেল গ্রুপ ও আব্দুল হামিদ গ্রুপের সাথে দেশীয় অস্ত্রনিয়ে দফায় দফায় সংঘর্ষ হলে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হন। এসময় বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করা হয় এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয়।
সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সোনারগাঁ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ বলেন, সংঘর্ষের ঘটনার খবর পাওয়ার সঙে সঙে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রে আনে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি।
প্রতিনিধি/আরএইচ