ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
লক্ষ্মীপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ছাদের ভিম ধসে ৫ ছাত্রী আহত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১৯:২৯  (ভিজিটর : )

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ‘রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে’ ক্লাস চলাকালীন ছাদের পলেস্তারা ও ভিম ধসে ৫ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়টির একটি কক্ষে পাঠদান চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রী। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিনজনের নাম জানা গেছে, তারা হলো- নাদিয়া, ঋতু ও সামিয়া। তারা হাসপাতালে ভর্তি আছেন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ দুপুরেও ষষ্ঠ শ্রেণির কক্ষে ক্লাস চলছিল। দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দে ছাদের একটি অংশ ও ভিমের পলেস্তারা খসে ছাত্রীদের ওপর পড়ে। এতে হুড়োহুড়ি শুরু হয় এবং বেঞ্চে বসে থাকা পাঁচ ছাত্রী মাথায় ও শরীরে প্রচণ্ড আঘাত পায়।

বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে ছাদের ভিমের অংশ ধসে পড়ে। এতে আমাদের ৫ জন ছাত্রী আহত হয়েছে। আমরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।”

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবকরা অভিযোগ করেছেন, বিদ্যালয়ের ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। জরাজীর্ণ অবস্থায় ক্লাস নেওয়ার কারণেই আজ এই দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত স্কুল ভবন সংস্কার বা নতুন ভবনের দাবি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের মাথায় আঘাত থাকায় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তারা বর্তমানে শঙ্কামুক্ত।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg