ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
নারী এমপিদের নিয়ে আপত্তিকর কথা বলায় সংসদে রুমিন ফারহানার ক্ষোভ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১৯:২৭  (ভিজিটর : )

নারী সংসদ সদস্যদের নিয়ে একজন সংসদ সদস্যের আপত্তিক বক্তব্য, যা পত্রিকায় ছাপা হয়েছে, সে  প্রসঙ্গ তুলে ধরে সংসদ অধিবেশনে ক্ষোভ প্রকাশ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি এ বিষয়ে স্পিকার এর কাছে বিচার দাবি করেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রুমিন ফারহানা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব  করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

বক্তব্যে রুমিন ফারহানা বলেন, আমার ইমিডিয়েট আগে আমার যে সহকর্মী সংসদে বললেন কথাটি এটি দুঃখজনক নিঃসন্দেহে ৷ কিন্তু স্পিকার আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই আজকে (একটি ইংরেজি দৈনিকের নাম উল্লেখ করে) খবর প্রকাশিত হয়েছে এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছেন। যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছেন, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি ৷ আমি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি। আপনি(স্পিকার) বিষয়টিকে দেখবেন।

এরপর স্পিকার বলেন, সংসদ সদস্য আপনি রুলস অব প্রসিপিউর পড়লে দেখবেন যে সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোন পয়েন্ট অফ অর্ডার হয় না।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg