ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | ২১ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১:৩১
চলমান বার্তা:
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে জাপানের সঙ্গে বৈঠক
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১৮:১১  (ভিজিটর : )

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে জাপানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছে বাংলাদেশ। 

শুক্রবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা), পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। 

এ ছাড়া বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

জাপানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ভাইস মিনিস্টার নাকায়ামা রিইকো। বৈঠকে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে তৃতীয় টার্মিনালের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার কারিগরি ও কৌশলগত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শাহজালাল বিমানবন্দরের অত্যাধুনিক এই টার্মিনালটি আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে জাপানের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে পররাষ্ট্র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সরকার ঘোষণা দিয়েছিল, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় জাপানি কোনো প্রতিষ্ঠানকে এই টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হতে পারে। আজকের বৈঠকটি সেই প্রক্রিয়ারই একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
মধ্যপ্রাচ্যের সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোবে?
মধ্যপ্রাচ্যের সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোবে?
বাংলাদেশ সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে চায় ভারত
বাংলাদেশ সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে চায় ভারত
অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়
অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg