ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | ২১ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১:৩১
চলমান বার্তা:
সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১:৩১  (ভিজিটর : )

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের যুবাদের এই অর্জন পুরো জাতিকে গৌরবান্বিত করেছে।’

প্রধানমন্ত্রী আরো আশা প্রকাশ করেন, ক্রীড়াঙ্গনে বাংলাদেশের এই সাফল্যের ধারা আগামীতেও অব্যাহত থাকবে। 

উল্লেখ্য, শুক্রবার রাতে মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকে।

পরবর্তীতে সরাসরি টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। ২০২৪ সালের পর এটি বাংলাদেশের দ্বিতীয় সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
মধ্যপ্রাচ্যের সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোবে?
মধ্যপ্রাচ্যের সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোবে?
বাংলাদেশ সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে চায় ভারত
বাংলাদেশ সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে চায় ভারত
অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়
অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg