ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
ক্রিকেট তাসমানিয়া অ্যাওয়ার্ড-২০২৬
বিগ ব্যাশের বর্ষসেরা ক্রিকেটার রিশাদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১৭:৪৩  (ভিজিটর : )

বিগ ব্যাশের সর্বশেষ আসরে হোবার্ট হারিকেনসের হয়ে মাঠ মাতানো বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন পেলেন বড় স্বীকৃতি। আসরে দলটির অন্যতম সেরা পারফর্মার হিসেবে তাকে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত করেছে ক্রিকেট তাসমানিয়া।

২০২৫-২৬ মৌসুমের পারফরম্যান্সের স্বীকৃতি দিতে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ক্রিকেট তাসমানিয়া। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের তালিকায় একটি গুরুত্বপূর্ণ বিভাগ ছিল ‘বর্ষসেরা বিগ ব্যাশ ক্রিকেটার’। সেখানে প্রতিদ্বন্দ্বী সবাইকে ছাড়িয়ে সেরার মুকুট পরেন রিশাদ। 

এই ক্যাটাগরিতে তার সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন হোবার্ট হ্যারিকেন্সের অলরাউন্ডার নিখিল চৌধুরী, ক্রিস জর্ডান ও অধিনায়ক নাথান এলিস।

বিগ ব্যাশের এই আসরে বল হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন রিশাদ। স্পিন বিভাগকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৭.৮২ ইকোনমিতে শিকার করেন মোট ১৫টি উইকেট। প্রতি উইকেটের বিপরীতে তার খরচ ছিল মাত্র ২০.৮৬ রান। আসরে তার সেরা বোলিং ফিগার ছিল ২৬ রানে ৩ উইকেট।

রিশাদ ব্যক্তিগতভাবে উজ্জ্বল থাকলেও তার দল হোবার্ট হারিকেনসকে বিদায় নিতে হয়েছে কোয়ালিফায়ার থেকে। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে থেকে প্রথম পর্ব শেষ করেছিল তারা। নকআউট ম্যাচে মেলবোর্ন স্টারসকে ৩ রানে হারিয়ে চ্যালেঞ্জার ম্যাচে জায়গা করে নিলেও, ফাইনালে ওঠার লড়াইয়ে সিডনি সিক্সার্সের কাছে ৫৭ রানে হেরে আসর থেকে ছিটকে যায় রিশাদের দল।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg