ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ৩১ মে ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ মে, ২০২৬, ১৫:০৭
চলমান বার্তা:
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের অভিষেক ও ফ্যামিলি ডে আজ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১:২৫  (ভিজিটর : )

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে আজ শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য ‘অভিষেক, ফ্যামিলি ডে ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬’। 

চাঁদপুর প্রেসক্লাব চত্বরে (নিচ তলায়) দিনব্যাপী এই আয়োজনে থাকছে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, অভিষেক অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

সংগঠন সূত্রে জানা গেছে, উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল সাড়ে ৯টায় প্রাতঃরাশের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ১০টায় ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হবে মূল আকর্ষণ। শিশুদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ, চকলেট দৌড়, অংক দৌড় ও বেলুন ফোটানোর মতো বৈচিত্র্যময় খেলার আয়োজন করা হয়েছে। 

এছাড়া সদস্যদের স্ত্রী ও কন্যাদের জন্য থাকছে বালিশ খেলা, ঝুড়িতে বল নিক্ষেপ ও চেয়ার দখল প্রতিযোগিতা। সংগঠনের সদস্যদের জন্য রাখা হয়েছে মিনি গলফ ও ডার্ট খেলা।

দুপুর ১টা ৩০ মিনিটে মধ্যাহ্নভোজের পর ২টা ৩০ মিনিটে পিকনিক ও সাংগঠনিক বিষয়ে সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিকেল ৪টা ৪৫ মিনিটে অনুষ্ঠানের মূল পর্ব তথা ‘অভিষেক অনুষ্ঠান’ শুরু হবে। 

সংগঠনের সভাপতি কাদের পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তালহা জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে থাকবে পবিত্র কোরআন তেলাওয়াত ও আমন্ত্রিত অতিথিদের বরণ। 

অনুষ্ঠানে ১৫ জন অভিষিক্ত সদস্যকে আনুষ্ঠানিকভাবে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং পুলিশ সুপার মো. রবিউল হাসান। 

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মো. বিল্লাল হোসেন মিয়াজী ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিনসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশেষ এই আয়োজনে সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা এডভোকেট নুরুল আমিন খান আকাশ, জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক দেশবার্তার নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লব এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলমগীর কবির পাটওয়ারীকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। 

পাশাপাশি ফোরামের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদেরও কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হবে।

সভাপতি কাদের পলাশের সমাপনী বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠান শেষ হওয়ার পর রাত ৮টায় নৈশভোজ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর  মৃত্যু
শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
 শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg