ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | ২১ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১:৩১
চলমান বার্তা:
মহাদেবপুরে সাংবাদিকের অগ্নিদগ্ধ কন্যা গৌরীর ৮ম মৃত্যু বার্ষিকী
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১৫:৫১ আপডেট: ০৩.০৪.২০২৬ ১৫:৫৬  (ভিজিটর : )

নওগাঁর মহাদেবপুরে অগ্নিদগ্ধ হয়ে নিহত সাংবাদিক কন্যা গৌরী রানী মহন্তের ৮ম মৃত্যুবার্ষিকী আজ পালিত হচ্ছে। হৃদয়বিদারক এই ঘটনার স্মৃতি এখনও পরিবারের সদস্যদের তাড়িয়ে বেড়াচ্ছে।

জানা যায়, ২০১৮ সালের ১৯ মার্চ সকালে দৈনিক দেশবার্তার মহাদেবপুর প্রতিনিধি গৌতম কুমার মহন্তের বড় মেয়ে গৌরী রানী মহন্ত (২৮) উপজেলার কুঞ্জবন আবাসিক এলাকায় নির্মাণাধীন রাস্তার পাশে তানজিদা অটো চালকলের মজুতকৃত আগুন জ্বলন্ত ছাইয়ের স্তুপে পড়ে মারাত্মক দগ্ধ হন। এতে তার শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে যায়।

গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে টানা ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে একই বছরের ৪ এপ্রিল তিনি মারা যান। তার মৃত্যুতে জেলা জুড়ে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয় এবং প্রশাসনেও ব্যাপক আলোড়ন ওঠে।

পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর কয়েক মিনিট আগেও গৌরী তার বাবার কোলে উঠতে চেয়েছিল। কিন্তু দগ্ধ শরীরের কারণে তাকে কোলে নেওয়া সম্ভব হয়নি। সন্তানের সেই শেষ ইচ্ছা পূরণ করতে না পারার বেদনা আজও তার বাবা-মা বয়ে বেড়াচ্ছেন।

অভিযোগ রয়েছে, ঘটনার পর কিছুদিন রাস্তার পাশে আগুন জ্বলন্ত ছাই ফেলা বন্ধ থাকলেও পরবর্তীতে আবারও একইভাবে ছাই মজুত করা হচ্ছে। এতে করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়ে গেছে বলে মনে করছেন স্থানীয়রা।

মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি ও নওগাঁ জেলা কনজুমার অ্যাসোসিয়েশনের সভাপতি আজাদুল ইসলাম আজাদ বলেন, এ ধরনের ঘটনায় একজনের প্রাণহানি ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না নেওয়া দুঃখজনক। তিনি এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
মধ্যপ্রাচ্যের সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোবে?
মধ্যপ্রাচ্যের সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোবে?
বাংলাদেশ সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে চায় ভারত
বাংলাদেশ সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে চায় ভারত
অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়
অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg