ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৭ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ২০:৫৭
চলমান বার্তা:
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ধ্বংসস্তূপ ভবন, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১৮:৪৪  (ভিজিটর : )

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফায় একটি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থার কর্মীরা ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে। 

সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, হাইফায় আবাসিক ভবন লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই এলাকায় নতুন করে চালানো আরেক হামলায় আরও চারজন সামান্য আহত হয়েছেন এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার ভোরের দিকে ইসরায়েলের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী সংস্থা বলেছে, হোম ফ্রন্ট কমান্ডের সঙ্গে কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া দু’জনকে উদ্ধার করেছেন। যাদের শরীরে প্রাণের কোনও স্পন্দন পাওয়া যায়নি। নিহত ওই দু’জন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ ও বৃদ্ধা।

এর কয়েক ঘণ্টা পর ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, ভবনের ধ্বংসাবশেষের নিচে তৃতীয় আরেকজনের মরদেহ পাওয়া গেছে। ওই মরদেহ ৪০ বছর বয়সী এক ব্যক্তির। এর কিছুক্ষণ পর উদ্ধারকারী দল ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে। ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার প্রায় ১৮ ঘণ্টা পর শেষ মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার গভীর রাতে প্রাথমিকভাবে ইসরায়েলের উদ্ধারকারীরা বলেছিলেন, ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর থেকে ভবনের চারজন নিখোঁজ রয়েছেন এবং ভবনটি ধসে পড়ার ‘গুরুতর’ ঝুঁকিতে রয়েছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

ইসরায়েলের চিকিৎসা কর্মকর্তারা বলেছেন, এই হামলায় ৮২ বছর বয়সী এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। এছাড়া ৭৮ ও ৩৮ বছর বয়সী দুই নারী এবং ১০ মাস বয়সী এক শিশু সামান্য আহত হয়েছে। শিশুটি মাথায় আঘাত পেয়েছে।

সোমবার ইসরায়েলের রামবাম হেলথ কেয়ার ক্যাম্পাসের একজন মুখপাত্র বলেছেন, ৮২ বছর বয়সী ওই বৃদ্ধের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তাকে বর্তমানে ঘুমের ওষুধ দিয়ে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার ৭৮ বছর বয়সী স্ত্রীও হাসপাতালে চিকিৎসাধীন এবং বর্তমানে ভালো আছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর, দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যুতে জোর দেবে ঢাকা
পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর, দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যুতে জোর দেবে ঢাকা
হামের টিকা সংকট, বিগত দুই সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী
হামের টিকা সংকট, বিগত দুই সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg