ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৭ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ২০:৫৭
চলমান বার্তা:
হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১২৮২ জন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১৯:৪৮ আপডেট: ০৬.০৪.২০২৬ ১৯:৪৯  (ভিজিটর : )

গত ২৪ ঘণ্টায় দেশে হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ১২৮২ শিশু। তবে এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের এবং আক্রান্ত হয়েছে ১৮০ জন।

সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে ৫ হাজার ৯৪০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পরীক্ষায় ১ হাজার ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম সন্দেহে ১১৮ জন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ২০ জনের। এ সময়ে সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত হয়েছে ৩৬৫২ জন শিশু। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬১১ জন।

মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে ২ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকা বিভাগে।

দেশবার্তা/একে


মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর, দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যুতে জোর দেবে ঢাকা
পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর, দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যুতে জোর দেবে ঢাকা
হামের টিকা সংকট, বিগত দুই সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী
হামের টিকা সংকট, বিগত দুই সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg