ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১৭ এপ্রিল ২০২৬ | ৪ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২০:২৩
চলমান বার্তা:
সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের সহায়তায় সন্দ্বীপে কারিগরি শিক্ষায় নতুন দিগন্ত
চট্টগ্রাম অফিস
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১৪:৪৪  (ভিজিটর : )

সন্দ্বীপে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের অর্থায়নে আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের বহুতলবিশিষ্ট নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক বেসরকারি জনসেবামূলক প্রতিষ্ঠান সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন ২০১৪ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশু ও জনগোষ্ঠীকে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা।

এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ফাউন্ডেশনটি আহসান জামিল টেকনিক্যাল সেন্টারকে আর্থিক সহায়তা প্রদান করছে, যাতে এটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার ইকরাম আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন এই বহুতল ভবনের নির্মাণ সম্পন্ন হলে সন্দ্বীপে কারিগরি শিক্ষার প্রসার আরও বেগবান হবে। এর মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং তারা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারবে।

তিনি আরও আশা প্রকাশ করেন, এই উদ্যোগ সন্দ্বীপের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. শেখ মইনুল আহমেদ, সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের অর্থ সম্পাদক তানজির রহমান, আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের পরিচালক মোকাম্মেল হোসেন মিলাদ, এজেটিসির অধ্যক্ষ কামরুল হাসান এবং এসএমএফ সদস্য সাকের ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বিপিসিতে শীর্ষ পর্যায়ে বড় রদবদল
বিপিসিতে শীর্ষ পর্যায়ে বড় রদবদল
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg