ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ৩০ মে ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ মে, ২০২৬, ০:১০
চলমান বার্তা:
সেনাপ্রধানের আর্টডক পরিদর্শন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১৪:০৪  (ভিজিটর : )
ছবি: আইএসপিআর

ছবি: আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মোমেনশাহী সেনানিবাসে অবস্থিত আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) পরিদর্শন করেছেন। ‘আর্টডক ডে-১/২০২৬’ উদযাপন উপলক্ষ্যে এই বিশেষ পরিদর্শন করেন তিনি। 

রোববার (১৯ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান আর্টডকের চলমান বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এবং বিভিন্ন গবেষণা উদ্যোগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দেশীয় উদ্ভাবনী প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সময়োপযোগী সামরিক সরঞ্জাম দেখেন এবং এ ধরনের উদ্ভাবনী প্রচেষ্টায় প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার আশ্বাস দেন।

সেনাবাহিনী প্রধান পরিদর্শনকালে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর যুদ্ধকৌশল এবং আধুনিক সামরিক ধারণার নানা দিক নিয়ে মতবিনিময় করেন। পরে তিনি ই-লার্নিং সুবিধাসম্পন্ন একটি আধুনিক লাইব্রেরির উদ্বোধন করেন। 

এ সময় জেনারেল ওয়াকার-উজ-জামান আশা প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ সামরিক নেতৃত্বের বিকাশ এবং জ্ঞানভিত্তিক সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে, যা দেশের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সেনাপ্রধানের এই সফরকালে আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), সামরিক সচিব, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডারসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে

মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর  মৃত্যু
শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
 শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg