ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৭ মে ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:৩৯
চলমান বার্তা:
শিবচরে মহাসড়ক থেকে তেলবাহী ট্রাকে ডাকাতি, গ্রেফতার ২
নগদ টাকা ও ট্রাক জব্দ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১৭:০২  (ভিজিটর : )

মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়ে থেকে তেলবাহী ট্রাকে ডাকাতির ঘটনায় ডাকাতদলের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় নগদ ১ লাখ ৯২ হাজার টাকা, ট্রাক এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শনি ও রবিবার বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এর আগে গত সোমবার(১৩ এপ্রিল) রাতে এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকা থেকে তেলবাহী ট্রাকটি ডাকাতি হয়।

পুলিশের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে,  ঢাকা থেকে ৭৫ ব্যারল পাম ওয়েল(তের হাজার নয়শত পঞ্চাশ লিটার) নিয়ে ট্রাক চালক ইছরাফিল হোসেন মিয়া ও সহকারী আবু বক্কর ঝিনাইদহ এর উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে গত ১৩ এপ্রিল রাত সোয়া ১২ টার দিকে শরীয়তপুর জেলার নাওডোবা এলাকায় পৌছালে একটি পিকআপ তেল ভর্তি ট্রাক বেরিকেড দিয়ে গতি নিয়ন্ত্রণ করে। এসময় পিকআপে থাকা ডাকাতদল ট্রাক ড্রাইভার ও হেল্পারকে ধারালো চাপাতি দিয়ে হাটু ও মাথায় আঘাত করে আহত করে। এরপর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরের কান্দি ঢাকা-ভাঙ্গাগামী এক্সপ্রেসওয়ের রাস্তার পাশে হাত, পা ও চোখ বেধে ফেলে রেখে তেল ভর্তি ট্রাক নিয়ে ঢাকার দিকে চলে যায়। 

পরবর্তীতে এ ঘটনায় শিবচর থানায় একটি ডাকাতি মামলা দায়ের হলে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সহকারি পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ সালাহ উদ্দিন কাদের এর নেতৃত্বে শিবচর থানা পুলিশের টিম অভিযান শুরু করে। সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতদলের সদস্যদের অবস্থান নির্ণয় করে নারায়নগঞ্জের আড়াইহাজার ও সোঁনারগাও, নরসিংদী ও কুমিল্লা অভিযান পরিচালনা করে পুলিশ।

এসময় লুট হওয়া ট্রাক ও তেল বিক্রির নগদ ১ লাখ ৯২ হাজার টাকা এবং বাংলাদেশ পুলিশের ৪ টি সাউন্ড গ্রেনেড, ৩ টি টিআর গ্যাস, ১টি ব্যাটন এবং ১টি হেলমেট উদ্ধার হয়। গ্রেফতার করা হয় আজিজুল(৩১) ও মোকলেস(৩৩) নামের ডাকাত দলের দুই সদস্যকে। গ্রেফতারকৃতরা নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকার বাসিন্দা।

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো.সালাহউদ্দিন কাদের জানান, ডাকাতদলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে চেষ্টা অব্যাহতসহ উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলমান রয়েছে। মাদারীপুর জেলা পুলিশ ডাকাতি, ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধ দমনে সর্বদা সচেষ্ট রয়েছে এবং সামনে আরো এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg