ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২১ এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১৯:৫৬
চলমান বার্তা:
মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির তাগিদ তথ্যমন্ত্রীর
বাসস
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১৭:৪২ আপডেট: ২১.০৪.২০২৬ ১৮:২০  (ভিজিটর : )

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মাদক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দপ্তরে তার সঙ্গে মাদকবিরোধী সংগঠন ‘মানস’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অরূপ রতন চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ তাগিদ দেন।

সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী বলেন, মাদক ও তামাকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে তিনি ‘মানস’-এর মতো স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সরকারের যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বিশেষ করে গণমাধ্যম ও চলচ্চিত্রে তামাকজাত দ্রব্যের ব্যবহার ও প্রদর্শন নিরুৎসাহিত করার প্রয়োজনের কথা উল্লেখ করেন মন্ত্রী।

সাক্ষাৎকালে ডা. অরূপ রতন চৌধুরী মাদক ও তামাকের বিস্তার রোধে ‘মানস’-এর দীর্ঘদিনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।

তিনি চলচ্চিত্র ও গণমাধ্যমে তামাক ও মাদকদ্রব্য প্রদর্শনের নেতিবাচক প্রভাব তুলে ধরে এ বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং গণসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তথ্যমন্ত্রী মাদক ও তামাকবিরোধী কার্যক্রমকে আরো বেগবান করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতায় সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান।

এসময় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির তাগিদ তথ্যমন্ত্রীর
মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির তাগিদ তথ্যমন্ত্রীর
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, অভ্যন্তরীণ ক্লাস-পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, অভ্যন্তরীণ ক্লাস-পরীক্ষা স্থগিত
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg