ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২১ এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১৮:১৮
চলমান বার্তা:
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১৩:৩৬  (ভিজিটর : )

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা ‘খুবই কম’ বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো শান্তিচুক্তি স্বাক্ষরিত না হলে ওয়াশিংটনের স্থানীয় সময় ২২ এপ্রিল (বুধবার) সন্ধ্যা থেকে ইরানে পুনরায় সামরিক অভিযান শুরু করবে মার্কিন বাহিনী।

গত ৮ এপ্রিল (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৭ এপ্রিল সন্ধ্যা) থেকে দুদেশের মধ্যে ১৪ দিনের একটি যুদ্ধবিরতি শুরু হয়েছিল, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ এপ্রিল। এই যুদ্ধবিরতি চলাকালে শান্তিচুক্তির লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিরা দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনা করলেও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হন।

গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ২২ এপ্রিলের মধ্যে চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কি না। 

জবাবে ট্রাম্প বলেন, “এমন সম্ভাবনা খুবই কম।” 

এরপর ইরানে ফের অভিযান শুরুর বিষয়ে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট করে বলেন, “যদি যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে কোনো চুক্তি স্বাক্ষর না হয়, তবে অবশ্যই অভিযান শুরু হবে; বুধবার সন্ধ্যা থেকেই তা কার্যকর হবে।”

তবে এই কঠোর অবস্থানের মধ্যেও আলোচনার পথ খোলা রেখেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি ‘ভালো’ এবং দীর্ঘমেয়াদী চুক্তি করতে চান তিনি। এ ক্ষেত্রে তাড়াহুড়ো করার কোনো ইচ্ছা তার নেই। ট্রাম্প বলেন, “আমি ইরানের সঙ্গে কোনো বাজে চুক্তি করতে ব্যস্ত নই। আমরা একটি মানসম্মত চুক্তি চাই এবং এর জন্য যত সময় লাগে লাগুক। আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে।” সূত্র: সিএনএন

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির তাগিদ তথ্যমন্ত্রীর
মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির তাগিদ তথ্যমন্ত্রীর
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, অভ্যন্তরীণ ক্লাস-পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, অভ্যন্তরীণ ক্লাস-পরীক্ষা স্থগিত
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg