‘বিশ্ব ধরিত্রী দিবস’ উপলক্ষ্যে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশব্যাপী ১৪ হাজারেরও বেশি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে এনসিসি ব্যাংক পিএলসি। ‘আপনার সাথে সবুজের পথে’- স্লোগানকে সামনে রেখে সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরে বেগম নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয় এবং প্রায় ১৫০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় দেশের ১৪২টি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণসহ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হবে। এছাড়া শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধিতে স্টুডেন্ট ব্যাংকিং, আর্থিক স্বাক্ষরতা এবং ডিজিটাল ব্যাংকিং বিষয়ে সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়।
এম. শামসুল আরেফিন বলেন, পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যে এনসিসি ব্যাংক প্রতি বছর এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করে। তিনি শিক্ষার্থীদের বাড়ির আঙিনা, বাসার ছাদ বা পতিত জমিতে গাছ লাগিয়ে সবুজের ঘাটতি পূরণ করার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, এনসিসি ব্যাংক সবসময় পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়নে গুরুত্ব দেয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে ব্যাংকের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের এনসিসি ব্যাংকের ডিজিটাল ও পরিবেশবান্ধব সঞ্চয়ী হিসাব ‘এনসিসি নিওএক্স অ্যাকাউন্ট’ এর সেবা গ্রহণের আহ্বান জানান।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের এসভিপি ও ঢাকা আউটস্কার্ট অঞ্চলের প্রধান মো. জসিম উদ্দীন, ফিন্যান্সিয়াল ইনক্লুসন সেলের প্রধান মো. আনিসুর রহমান মজুমদার এবং মোহাম্মদপুর শাখার প্রধান মো. খায়রুল বাশার।
দেশবার্তা/একে