ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২১ এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১৮:১৮
চলমান বার্তা:
পটুয়াখালীতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ কর্মসূচি সম্পন্ন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১৬:০১  (ভিজিটর : )

পটুয়াখালীতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ সম্প্রসারণ এবং ডিজিটাল লেনদেনে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের দুই দিনব্যাপী বিশেষ কর্মসূচি সম্পন্ন হয়েছে। দেশব্যাপী আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত এই কর্মসূচিতে লিড ব্যাংক হিসেবে নেতৃত্ব প্রদান করে আইএফআইসি ব্যাংক পিএলসি।

রোববার (১৯ এপ্রিল) সকালে পটুয়াখালী শহরে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র‍্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এর পরিচালক আ ন ম মঈনুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. আবুল বসার, পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায়, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামিম নূর ইসলাম এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। 

বক্তারা ডিজিটাল লেনদেন প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সম্মিলিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। সেমিনারস্থলে স্থাপিত বিভিন্ন বুথে অতিথিদের কিউআর (QR) কোড ব্যবহারের মাধ্যমে লেনদেন করার বাস্তব অভিজ্ঞতা প্রদান করা হয়।

একই ধারাবাহিকতায় সোমবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাশলেস প্রযুক্তিনির্ভর লেনদেন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী বিশেষ সেমিনার ও সম্প্রসারণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ডিজিটাল লেনদেন প্রক্রিয়া সম্পর্কে সম্মুখ ধারণা লাভ করেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির তাগিদ তথ্যমন্ত্রীর
মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির তাগিদ তথ্যমন্ত্রীর
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, অভ্যন্তরীণ ক্লাস-পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, অভ্যন্তরীণ ক্লাস-পরীক্ষা স্থগিত
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg