ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৩ এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১৫:২৯
চলমান বার্তা:
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ শুরু
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১৮:১১  (ভিজিটর : )

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’- প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়েছে। 

বুধবার সকালে নগরীর দুর্গাবাড়ী রোডস্থ পূবালী ব্যাংক প্রধান শাখার উদ্যোগে এই ক্যাম্পেইন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া। 

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং ডিজিটাল লেনদেনে গ্রাহকদের উৎসাহিত করতে এই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি সচেতনতামূলক র‍্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক প্রতিমা রানী বণিক এবং ময়মনসিংহ প্রধান শাখার শাখা প্রধান মো. তৌহিদুল বাহার। 

সভায় বক্তারা বলেন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করতে ক্যাশলেস বা নগদহীন লেনদেনের কোনো বিকল্প নেই। পূবালী ব্যাংক গ্রাহকদের এই ডিজিটাল সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা মো. রুক্কুল আমীন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুখলেছুর রহমান, মোহাম্মদ আনিসুর রহমান ও রোজিনা আক্তার। 

এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসার মো. মুস্তাফিজুর রহমান, সুমন বর্মন, এডিসি জোনাল ইনচার্জসহ প্রধান শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

গ্রাহকদের পক্ষ থেকে অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী মফিজুল ইসলাম এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। 

সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের মাঝে ক্যাশলেস লেনদেনের জনপ্রিয়তা আরও বাড়বে।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে: সেনাপ্রধান
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে: সেনাপ্রধান
আজ দ্বিতীয় দফা বৈঠকে বসছে ইসরাইল-লেবানন
আজ দ্বিতীয় দফা বৈঠকে বসছে ইসরাইল-লেবানন
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
‘সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ’
‘সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ’
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg