ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ২৪ এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১৮:২৭
চলমান বার্তা:
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১৫:৪১  (ভিজিটর : )

শ্রীলঙ্কার সরকার জানিয়েছে, তাদের অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেম হ্যাক করে ২৫ লাখ ডলার হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা। ঋণের ভারে জর্জরিত দ্বীপ দেশটির কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে হ্যাকারদের এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় চুরির ঘটনা।

রাজধানী কলম্বোতে মন্ত্রণালয়ের সচিব হর্ষণ সূর্যপেরুমা বৃহস্পতিবার জানান, চুরি যাওয়া অর্থ অস্ট্রেলিয়াকে ঋণ পরিশোধের জন্য দেওয়ার কথা ছিল। 

২০২২ সালে শ্রীলঙ্কা প্রায় ৪ হাজার ৬০০ কোটি ডলারের বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে চরম অর্থনৈতিক সংকটে পড়ে। দেশটি এখনো সেই সংকট থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এমন সময়ে সাইবার হামলার ঘটনা ঘটলো।

এই ঘটনার পর দেশটির ‘পাবলিক ডেট ম্যানেজমেন্ট অফিসের (পিডিএমও)’ চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সূর্যপেরুমা জানান, মন্ত্রণালয়ের ই-মেইল সার্ভারে হ্যাকিংয়ের চেষ্টার খবর পেয়ে কর্তৃপক্ষ সতর্ক হয়। তদন্তে দেখা যায়, অস্ট্রেলিয়াকে পরিশোধের জন্য রাখা ২৫ লাখ ডলার উধাও হয়ে গেছে।

অর্থ মন্ত্রণালয়ের এই সচিব আরও বলেন, তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছেন। বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছেও সহায়তা চাওয়া হয়েছে। সূত্র: এএফপি

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: মির্জা ফখরুল
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: মির্জা ফখরুল
হাম ও হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু
হরমুজে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান
হরমুজে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
কলেজশিক্ষিকাকে বিএনপি নেতার জুতাপেটা, নেপথ্যে কী
কলেজশিক্ষিকাকে বিএনপি নেতার জুতাপেটা, নেপথ্যে কী
‘শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল’
‘শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল’
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg