ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ২৪ এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ২০:১৭
চলমান বার্তা:
নিজের ক্যানসারের খবর দিলেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ২০:১৭  (ভিজিটর : )

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার শরীরে প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছিল। বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে আজ তিনি এ তথ্য জানান।

শুক্রবার (২৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৭৬ বছর বয়সী এই নেতা বলেন, দুই মাস আগে তার ক্যানসার ধরা পড়লেও তিনি ইচ্ছাকৃতভাবে প্রতিবেদন প্রকাশ বিলম্ব করেন। তার দাবি, ইরান যেন বিষয়টি নিয়ে প্রচারণা চালাতে না পারে, সে কারণেই এই সিদ্ধান্ত।

২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেটের সমস্যার জন্য অস্ত্রোপচার করান নেতানিয়াহু। পরবর্তী নিয়মিত পরীক্ষায় চিকিৎসকেরা তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত চিকিৎসকদের চিঠিতে বলা হয়েছে, এটি খুব প্রাথমিক পর্যায়ের একটি ক্ষুদ্র টিউমার, যা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। অন্যান্য পরীক্ষাতেও কোনো জটিলতার ইঙ্গিত পাওয়া যায়নি।

নেতানিয়াহু দাবি করেছেন, প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: মির্জা ফখরুল
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: মির্জা ফখরুল
হাম ও হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু
হরমুজে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান
হরমুজে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
কলেজশিক্ষিকাকে বিএনপি নেতার জুতাপেটা, নেপথ্যে কী
কলেজশিক্ষিকাকে বিএনপি নেতার জুতাপেটা, নেপথ্যে কী
‘শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল’
‘শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল’
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg