ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ২৪ এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ২০:১৭
চলমান বার্তা:
সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১৮:৩৩  (ভিজিটর : )

সম্প্রতি একটি অনুষ্ঠানে ভিডিও ধারণকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ওই অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী অনুরোধ করেন, তাঁকে টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও ধারণ না করতে। 

অনুরোধ উপেক্ষা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। সেই ভিডিওটি শেয়ার করে তাঁর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা পরীমনি। এবার এ প্রসঙ্গে কথা বলেছেন আরেক চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

মিম বলেন, ‘প্রকৃত অর্থে পেশাদার সাংবাদিকরা কখনোই এ ধরনের আচরণ করেন না। যারা এমন কাজ করেন, তারা মূলত কনটেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন পেজ পরিচালনাকারী, যাদের মূল লক্ষ্য থাকে ভিউ পাওয়া। সত্যিকারের সাংবাদিকরা কখনো এমন আচরণ করেন না।’

এই নায়িকা আরও বলেন, এত বছরের অভিজ্ঞতায় আমি কখনো এমন কিছু দেখিনি। তবে যখন কোনো অনুষ্ঠান হয়, তখন বাইরের কিছু লোক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সেখানে উপস্থিত থাকে। মূলত সেখান থেকেই ঝামেলার সৃষ্টি হয়।

তাঁর কথায়, আপনারা যেমন দর্শকদের জন্য দায়িত্ববোধ থেকে কাজ করেন, তেমনি আমরাও কাজ করি। সহকর্মী হিসেবে আপনাদের প্রতি আমাদের আস্থা ও সম্মান আছে। এই সম্পর্কটা সবসময় বজায় থাকা উচিত।

এর আগে অবন্তীর প্রতিবাদ করা সেই ভিডিও শেয়ার করে চিত্রনায়িকা পরীমনি তাঁর ফেসবুকে লিখেন, ‘কেউ ন‍্যায‍্য হয়ে শুধু আঙ্গুল তুললেই হলো ব্যাস! সে খারাপ, সেই খারাপ। দুনিয়ার সব দোষ তার।’

এরপর তিনি লিখেন, ‘অবন্তীর মতো শান্ত মেজাজের মানুষ হাতে গোনা হয়। এটা যে বা যারা তাকে জানে সবাই একমত হবে নিশ্চয়ই। এই রকম পরিস্থিতিতে আমরা যারা সচারাচর এই বালছালদের সামনে পরি তারা সবাই জানি আমরা কি ফেইস করি। এর ভুক্তভোগী আমরা সবাই, কম আর বেশি। সাহস করে এরপর আমি চটকনা দিয়ে দিবোনে, সামনে পরিস শুধু।’

এই ঘটনার পর বিনোদন অঙ্গনে ব্যক্তিগত গোপনীয়তা, পেশাদার আচরণ এবং সংবাদ সংগ্রহের নৈতিকতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: মির্জা ফখরুল
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: মির্জা ফখরুল
হাম ও হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু
হরমুজে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান
হরমুজে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
কলেজশিক্ষিকাকে বিএনপি নেতার জুতাপেটা, নেপথ্যে কী
কলেজশিক্ষিকাকে বিএনপি নেতার জুতাপেটা, নেপথ্যে কী
‘শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল’
‘শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল’
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg