ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ২৪ এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ২০:১৭
চলমান বার্তা:
‘নিজেকে সেলিব্রেটি মনে করি না, ওটা এখন গালির মতো লাগে’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১৭:৪৯  (ভিজিটর : )

বর্তমান সময়ের অনেক অভিনয়শিল্পীই যখন বিলাসবহুল গাড়ি ছাড়া চলাফেরা করার কথা ভাবতেই পারেন না, সেখানে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি একেবারেই ব্যতিক্রম। ভরদুপুরে সাধারণ মানুষের ভিড়ে বাস কিংবা অটোতে চড়ে যাতায়াত করতে দেখা যায় তাকে। 

কলকাতার গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে সাধারণের মতো ফুচকা খেতেও দ্বিধাবোধ করেন না এই অভিনেত্রী। একজন তারকা সন্তান ও নিজে প্রতিষ্ঠিত অভিনেত্রী হয়েও নিজেকে ‘সেলিব্রিটি’ পরিচয় দিতে নারাজ তিনি।

স্বস্তিকার মতে, ‘সেলিব্রিটি’ শব্দটির আক্ষরিক অর্থ হলো যাকে নিয়ে মানুষ উদযাপন করে। তবে বর্তমানে এই শব্দটির যত্রতত্র ব্যবহার তাকে বেশ ভাবিয়ে তোলে। 

অভিনেত্রী বলেন, এখন সেলিব্রিটি কথাটার এত অপব্যবহার হয় যে, কেউ তাকে এই বিশেষণে ডাকলে মনে হয় যেন গালি দিচ্ছে। 

তিনি নিজেকে একজন মানুষ, শিল্পী, অভিনেত্রী কিংবা একজন নারী হিসেবে পরিচয় দিতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা বা ভিডিওর জনপ্রিয়তা দিয়ে বর্তমান সময়ে তারকা বিচার করার যে প্রবণতা তৈরি হয়েছে, তা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন স্বস্তিকা। 

তার মতে, এখন সবাই সেলিব্রিটি এবং সবাই এখন ইনফ্লুয়েন্সার। তবে তারা আসলে কী ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করছেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি।

নিজের ব্যক্তিত্ব নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী এই অভিনেত্রী জানান, তিনি অত্যন্ত সাধারণ মানুষ এবং সেভাবেই জীবন কাটাতে ভালোবাসেন। 

তিনি মনে করেন, সাধারণ যাপনই তাকে স্বস্তি দেয়। তাই কেউ তাকে সেলিব্রিটি বললে ভালো লাগার বদলে বরং তিনি তা বলতে নিষেধ করেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: মির্জা ফখরুল
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: মির্জা ফখরুল
হাম ও হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু
হরমুজে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান
হরমুজে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
কলেজশিক্ষিকাকে বিএনপি নেতার জুতাপেটা, নেপথ্যে কী
কলেজশিক্ষিকাকে বিএনপি নেতার জুতাপেটা, নেপথ্যে কী
‘শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল’
‘শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল’
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg