ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ২৬ এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১৮:১৮
চলমান বার্তা:
বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্ম‌কে শৃঙ্খলার মধ্যে আনা জরুরি: তথ্যমন্ত্রী
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১৪:৪০  (ভিজিটর : )

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়মনীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি। একক কোনো দেশের পক্ষে তা সম্ভব নয়, এক্ষেত্রে সকল দেশকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

রবিবার (২৬ এপ্রিল) ঢাকায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন তার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুদেশের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

তথ্যমন্ত্রী গত মার্চে স্ট্রাটেজিক কমিউনিকেশন সামিটে অংশগ্রহণের স্মৃতিচারণ করে বলেন, স্ট্রাটেজিক কমিউনিকেশন সামিটের আয়োজন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। চমৎকার এ আয়োজনের জন্য তিনি তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান।

মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি। একক কোনো দেশের পক্ষে তা সম্ভব নয়, এক্ষেত্রে সকল দেশকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

রাষ্ট্রদূত তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর সঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মধ্যে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবের কপি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এ সময় তথ্যমন্ত্রী সরকারি পর্যায়ে দুদেশের সংবাদমাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, তুরস্ক সফরের সময় তথ্যমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেটের পরিচালক প্রফেসর বুরহানউত্তীন দুরানের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
প্রাথমিকের আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রাথমিকের আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর
বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, হেফাজতে শিক্ষক-বন্ধু
বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, হেফাজতে শিক্ষক-বন্ধু
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg