মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে বেলা সাড়ে চার টার দিকে বাতাসের কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সব ধরনে নৌচলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ৫ টার দিকে নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখা ভারপ্রাপ্ত ডিজিএম মোঃ সালাম হোসেন বিষয়টি নিশিত করে জানান, ঝড়ো বাতাসের বেড়ে যাওয়ায় বেলা সাড়ে ৪ টার দিকে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঝড়ো বাতাস কেটে গেলে পুনরায ফেরি চলাচল শুরু হয়েছে। ঝড়ে ঘাট এলাকায় আটকে পরা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১০ টি ফেরি চলাচল করছে বলে তিনি জানান।
প্রতিনিধি/আরএইচ