উপজেলা প্রশাসন, বোয়ালখালী কর্তৃক আয়োজিত “হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬” শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বোয়ালখালী উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।
পবিত্র আল-কুরআনের হিফজে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী হাফেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাদের শুদ্ধ তিলাওয়াত, তাজবীদের সৌন্দর্য ও সাবলীল উপস্থাপনা উপস্থিত সকলকে মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব এরশাদ উল্লাহ মহোদয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব ও সদস্য মোস্তাক আহমেদ খান, বোয়ালখালী দরবারে গাউছে হাওলা শরীফের সাজ্জাদানশীন শিবলী মঞ্জিলের পীরজাদা শাহ সুফি সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী (মাঃ জিঃ আঃ)।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মাহাফুজুর রহমান, জেলা বিএনপির সদস্য সওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, সরোয়ার আলমগীর, শহীদুল্লাহ্ চৌধুরী, মহসিন খোকন, মোঃ লোকমান, ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ হাসান, বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ আয়োজনে ছিল ধর্মীয় আবহ, উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত অংশগ্রহণ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য মনোনীত করা হয়েছে।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় আরও আগ্রহী করে তুলবে।
প্রতিনিধি/আরএইচ