ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ২৬ এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ২০:৫০
চলমান বার্তা:
লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১৯:৪৩  (ভিজিটর : )

লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। 

রোববার (২৬ এপ্রিল) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকার জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ইতিবাচক মনোভাব গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, এ ধরনের ক্ষুদ্র উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহ বাড়াবে বলে বিজিবি আশা করছে। সীমান্ত এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে বিজিবির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, ঢাকাতেই ৫
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, ঢাকাতেই ৫
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg