ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ২৬ এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ২০:৫০
চলমান বার্তা:
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১৯:৪৫  (ভিজিটর : )

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে সেলিনা অক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার ৫ নং সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে বজ্রপাতে নিহতের এ ঘটনা ঘটে। নিহত সেলিনা আক্তার ওই গ্রামের বাসিন্দা রশিদুল ইসলামের স্ত্রী বলে তথ্য পাওয়া যায়।

স্থানীয় সুত্রে জানা যায়, রোববার বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে সেলিনা আক্তার বাড়ির পাশে বাগানে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বজ্রপাতে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, ঢাকাতেই ৫
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, ঢাকাতেই ৫
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg