ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ২৬ এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ২০:৫০
চলমান বার্তা:
চাঁদার দাবিতে ফলের দোকান ভাঙচুর, বিএনপি নেতা গ্রেপ্তার
‎‎নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১৯:৪৭  (ভিজিটর : )

‎‎নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে চাঁদা না দেওয়ায় এক ফল বিক্রেতার দোকান ভাঙচুর ও মারধরের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহ-সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে এই অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ এমদাদুল হক।
‎এর আগে, ভুক্তভোগী মো. আজিজুল হক (৬০) গত শুক্রবার (২৪ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। গ্রেপ্তারকৃত মোঃ সালাউদ্দিন(৫৫) সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহসভাপতি ও নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক।
‎অভিযোগে সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন বাজারে তার একটি ফলের দোকান রয়েছে। একই এলাকার সালাউদ্দিন  দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বাজারের সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ ও ভাড়া দিয়ে আসছিল। পাশাপাশি বাজারের প্রতিটি দোকান থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে। কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি দেখিয়ে দোকান উচ্ছেদ করে দেয় বলেও অভিযোগ করা হয়।
‎এর আগে দোকান দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হলেও প্রতিশ্রুতি পূরণ করেনি।
‎ভুক্তিভোগী অভিযোগে উল্লেখ করেন , গত এক মাস অসুস্থ থাকায় চাঁদা দিতে না পারলে শুক্রবার তিনি দোকান বসাতে গেলে সালাউদ্দিনসহ ৭-৮ জন এসে তাকে গালিগালাজ ও মারধর করেন। এ সময় দোকানের প্রায় ৮০ হাজার টাকার ফল নষ্ট করে খালে ফেলে দেয় এবং দোকান ভাঙচুর করে। বাধা দিতে গেলে তার ছেলেকেও মারধর করে।
‎আজিজুল হক জানান, অভিযুক্তরা তাকে ও তার সন্তানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন, ফলে তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন।
‎স্থানীয়রা জানান, সালাউদ্দিন ১ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি। সে বহিষ্কৃত নেতা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিনের অনুসারী ছিল। বর্তমানেও ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে বাজারে চাঁদাবাজি ও প্রভাব বিস্তার করছে। এছাড়া, দোকান দেওয়ার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হলেও তা বাস্তবায়ন করেনি।
‎সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক ওসি এমদাদুল হক  জানান, ফল বিক্রেতার অভিযোগের ভিত্তিতে ঘটনা সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, ঢাকাতেই ৫
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, ঢাকাতেই ৫
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg