ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ২৬ এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১৮:১৮
চলমান বার্তা:
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, ঢাকাতেই ৫
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১৫:৫৯ আপডেট: ২৬.০৪.২০২৬ ১৭:৪২  (ভিজিটর : )
হামের উপসর্গ নিয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে এক শিশু। ছবিটি সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের শিশু হাসপাতাল থেকে তোলা। ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে এক শিশু। ছবিটি সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের শিশু হাসপাতাল থেকে তোলা। ছবি: সংগৃহীত

দেশে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে ৫টি শিশুর। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৬৪টি শিশু।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৭টি শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও একটি শিশুর।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ২১৬টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৪৩টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ২৫৯টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১৪৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৪২১। এই সময়ে ৯৫৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৪টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩২ হাজার ২৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৬০৩। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২১ হাজার ৪৩৪ রোগী, যাদের মধ্যে ১৭ হাজার ৯৫৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
প্রাথমিকের আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রাথমিকের আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর
বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, হেফাজতে শিক্ষক-বন্ধু
বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, হেফাজতে শিক্ষক-বন্ধু
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg