ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৭ মে ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:৩৯
চলমান বার্তা:
টাকা দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মুরগির দামে আগুন
অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর)
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৫:০৬  (ভিজিটর : )

দিনাজপুরের ফুলবাড়ীতে মিনিকেট ছাড়া অন্যান্য মোটা চালের দাম কমলেও ডাল, সবজি ও মাছ-মাংসসহ প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। বিশেষ করে সয়াবিন তেলের তীব্র সংকট আর পাকিস্তানি মুরগির লাগামহীন দামে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠছে।

সোমবার (২৭ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, ফুলবাড়ী পৌর বাজারে এখন নিত্যপণ্যের দামের লড়াই চলছে। একদিকে প্রশাসনের টাঙানো মূল্য তালিকা ক্রেতাদের কিছুটা স্বস্তি দিলেও, অন্যদিকে সরবরাহ সংকট আর দরদামের মারপ্যাঁচে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে।

বাজার ঘুরে দেখা যায়, টাকা দিয়েও মিলছে না ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল। সপ্তাহের ব্যবধানে সোনালি বা পাকিস্তানি মুরগির দাম কেজিতে ১০০ টাকার বেশি বেড়ে যাওয়ায় আমিষের বাজারেও বিরাজ করছে তীব্র অস্থিরতা। সরবরাহ সংকটের অজুহাতে সয়াবিন তেলের সঙ্গে অন্য পণ্য দেওয়ার ট্যাগিং বাণিজ্য আর প্রতিটি নিত্যপণ্যের এই ঊর্ধ্বমুখী দামে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন পরিবেশক জানান, কোম্পানীর নানা ধরনের শর্তারোপের কারণে বোতলজাত সয়াবিন তেলের সংকট সৃষ্টি হচ্ছে। প্রায় প্রত্যেকটি কোম্পানীর কাছে পরিবেশকরা বোতলজাত সয়াবিন তেল কিনতে গেলে সঙ্গে একই কোম্পানীর চাল, ডাল, চিনি, সুজি, লবনসহ অন্যান্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে। চাপিয়ে দেওয়া পণ্যের বাজারে তেমন চাহিদা না থাকায় ব্যবসায়ীরা আর্থিকভাবে লোকাসানে পড়ছেন। এ কারণে ইতোমধ্যে বেশ কয়েকজন স্থানীয় ব্যবসায়ী কোম্পানীর পরিবেশকের দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

ফুলবাড়ী বাজারের ব্যবসায়ী উত্তম সরকার বলেন, তেলের সরবরাহ এখন এতটাই কম যে আগে যেখানে দোকানে শুধুমাত্র ১লাখ টাকার সয়াবিন তেল বিক্রি হতো, সরবরাহ সংকটে এখন তা নেমে এসেছে ২৫ হাজারে।

খুচরা বিক্রেতা মোফাজ্জল হোসেন বলেন, ১ লিটার রূপচাঁদা ১৯২ টাকায় কিনে ১৯৫ টাকায়, ২ লিটার ৩৮৪ টাকায় কিনে ৩৯০ থেকে ৩৯৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। কিন্তু ৫ লিটারের বোতল এক হাজার টাকা দিয়েও এখন পাওয়া যাচ্ছে না। তেলের সংকটের এই সুযোগে চিনি ও ডালের বাজারও উর্ধ্বমুখী। গত সপ্তাহে ১০০ টাকা থাকা চিনি চলতি সপ্তাহে ১০৩-১৫০ টাকা টাকা এবং ১৩০ টাকার মসুর ডাল ১৫০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পৌর বাজারের মুরগি পট্টির মুরগি ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, মোজাফ্ফর হোসেন ও শের আলী বলেন, আবহাওয়া পরিবর্তন আর রোগের কারণে অনেক মুরগি মারা যাচ্ছে, এর ওপর সরবরাহ কম। তাই দামটা একটু বেশি। বাজারে ব্রয়লার মুরগি ১৫৫-১৬০ টাকা এবং লেয়ার ৩০০-৩১০ টাকায় বিক্রি হচ্ছে। পাকিস্তানি বা সোনালি মুরগি এখন ৩৩০ থেকে ৩৩৫ টাকা কেজি। একইভাবে ৪৫০-৫০০ টাকা কেজির দেশি মুরগি এখন বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়।

এই বাজারের সবজি ব্যবসায়ি হারুন উর রশীদ জানান, সপ্তাহের ব্যবধানে সবজির দামেও বড় রদবদল হয়েছে। গত সপ্তাহে ৬০ টাকার বেগুন এখন ৮০ টাকা, ৩০ টাকার টমেটো ও পেঁপে কেজিতে ২০ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে নতুন পটল ৯০ টাকা হলেও আলুর বাজারে কিছুটা স্থিতিশীলতা আছে। আলু বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকায়। পেঁয়াজের দাম মানভেদে কেজি প্রতি ২৮-৩০ টাকায় বিক্রি হচ্ছে। মশলার বাজারে দেশি আদা ১৬০ টাকা, দেশি রসুন ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা বাজার মনিটরিং কমিটির সভাপতি আহমেদ হাছান বলেন, ফুলবাড়ীতে যে কেউ অযাচিতভাবে কোনো পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য উপজেলা প্রশাসনের বাজার তদারকি করা হচ্ছে।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে এ বিষয়ে অভিযান পরিচালনা করা হবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg