ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২৭ এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৯:৩৮
চলমান বার্তা:
কমিউনিটি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি শুরু
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৯:৩৮  (ভিজিটর : )

ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি ও টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (SICIP)-এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি (EDP) শুরু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। বাংলাদেশ সরকারের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচিতে বাংলাদেশ ব্যাংক নির্বাহী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে এবং এতে আর্থিক সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

সোমবার (২৭ এপ্রিল) কমিউনিটি ব্যাংকের ট্রেনিং একাডেমিতে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম এবং ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ও যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।

প্রধান অতিথির বক্তব্যে হুসনে আরা শিখা বলেন, SICIP একটি সময়োপযোগী উদ্যোগ, যা উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের সর্বোচ্চ ব্যবহার করে প্রতিযোগিতামূলক ও টেকসই ব্যবসা গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথিরা সফল উদ্যোক্তা গড়ে তুলতে কাঠামোবদ্ধ প্রশিক্ষণ, আর্থিক সচেতনতা এবং প্রাতিষ্ঠানিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত (এসএমই) শক্তিশালীকরণে বাংলাদেশ ব্যাংকের অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে কিমিয়া সাআদত বাংলাদেশ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের সুযোগ পাওয়া ব্যাংকের জন্য গর্বের বিষয়। 

তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি তিনি অংশগ্রহণকারীদের নৈতিক ব্যবসা চর্চার পরামর্শ দেন।

এর আগে ব্যাংকের হেড অব এসএমই ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর হোসেন-আল-সাফীর চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। 

তিনি জানান, এক মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে ২৫ জন উদ্যমী তরুণ উদ্যোক্তাকে নির্বাচন করা হয়েছে, যেন তাঁরা ব্যবসায়িক জ্ঞান, আর্থিক ব্যবস্থাপনা দক্ষতা এবং ডিজিটাল সক্ষমতা বাড়াতে পারেন।

এসএমই বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচিতে সেন্টার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন ম্যানেজার (লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট) এইচ এম মেহেদী হাসান। অভিজ্ঞ অভ্যন্তরীণ ও বহিরাগত প্রশিক্ষকদের মাধ্যমে পরিচালিত এই প্রশিক্ষণ কর্মসূচি আগামী ২০ মে পর্যন্ত চলবে। 

সংশ্লিষ্টরা আশা করছেন, এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা টেকসই ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
লিমন-বৃষ্টি হত্যায় খুনের আগে ও পরে চ্যাটজিপিটির সহায়তা নেন ঘাতক
লিমন-বৃষ্টি হত্যায় খুনের আগে ও পরে চ্যাটজিপিটির সহায়তা নেন ঘাতক
শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg