“আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্র।
এছাড়াও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি, সাতক্ষীরা সদর হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. দীপন কুমার বিশ্বাস, বিআরটিএ সাতক্ষীরার মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, জেলা বাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহীন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আশরাফ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, ট্রাফিক সার্জেন্ট সবুজ মোল্যা, ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বাবু এবং সাকিবুর রহমান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।
প্রতিনিধি/আরএইচ